আবহাওয়া

নতুন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা, বিকেলের মধ্যে ঢাকাসহ বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে

  ডেইলি টপ আলাপ ডেস্ক ৩০ জুন ২০২৬ , ১:১৩ পিএম প্রিন্ট সংস্করণঃ

দেশের দক্ষিণাঞ্চলে আজ বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলক বেশি থাকলেও দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে স্বল্প সময়ের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া পর্যবেক্ষণভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, আজ বিকেলের মধ্যে নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার, মানিকগঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁওসহ পার্শ্ববর্তী জেলার দুই-এক স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সম্ভাব্য বৃষ্টির মেঘগুলো আকারে ছোট এবং ধীরগতিতে চলাচল করছে। ফলে অনেক এলাকায় মেঘ থাকলেও বৃষ্টিপাত নাও হতে পারে।

আবহাওয়ার পরিবর্তনশীল পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক