আবহাওয়া

দেশের ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

  Daly Top Alap News ২৫ জুন ২০২৬ , ১০:২১ এএম প্রিন্ট সংস্করণঃ

 

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৩টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, এসব অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই বিশেষ করে নদী ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

 

ডিটিএ / নিউজ ডেস্ক