আবহাওয়া

উপকূল ও তিন বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা, কক্সবাজারে অতি ভারী বর্ষণের শঙ্কা

  ডেইলি টপ আলাপ ডেস্ক ৩০ জুন ২০২৬ , ৯:২৫ এএম প্রিন্ট সংস্করণঃ

দেশের উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে ভারী বৃষ্টিবাহী মেঘমালার সৃষ্টি হয়েছে। এ মেঘমালা এবং নতুন করে সৃষ্ট মেঘের প্রভাবে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া পর্যবেক্ষণ সূত্রে জানা গেছে, খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, যশোর, ঝিনাইদহসহ পার্শ্ববর্তী এলাকার বেশ কিছু স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

বরিশাল বিভাগের প্রায় সব জেলায় দুপুর বা বিকেলের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বরিশাল জেলায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম হতে পারে।

অন্যদিকে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান ও রাঙামাটি জেলার অনেক এলাকায় এবং চট্টগ্রাম জেলার দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বিভাগের অন্যান্য জেলায়ও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এর মধ্যে কক্সবাজার জেলায় অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

এদিকে আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন হলে অন্যান্য এলাকার জন্যও নতুন করে বৃষ্টির পূর্বাভাস ও সতর্কতা জানানো হবে।

সূত্র: BWOT (বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম), BAF Radar।

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক