ডেইলি টপ আলাপ নিউজ ২৮ মে ২০২৬ , ৯:৩৫ এএম প্রিন্ট সংস্করণঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও বিজিবি একাডেমি প্রাঙ্গণে পবিত্র ঈদুল আযহার জামাত শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

ঈদের জামাতে অংশগ্রহণ করেন ডেইলি টপ আলাপ নিউজের মহাব্যবস্থাপক ইয়াসিন দেওয়ানসহ আনসার ও বিজিবি একাডেমির গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন সদস্য, কমান্ডার, মহাব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় ডেইলি টপ আলাপ নিউজের মহাব্যবস্থাপক ইয়াসিন দেওয়ান দেশবাসী এবং দেশের বাইরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিসহ বিশ্বের সকল মুসলিম ভাইদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক। ঈদ সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক।”
জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত মুসল্লিদের মাঝে ঈদের আনন্দ ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য পরিবেশ বিরাজ করে।
স্টাফ রিপোর্টার : গাজীপুর
ডেইলি টপ আলাপ নিউজ











