আন্তর্জাতিক

আরাগচির সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক, আলোচনা যা নিয়ে

  ডেইলি টপ আলাপ ২৩ মে ২০২৬ , ৯:৫৩ এএম প্রিন্ট সংস্করণঃ

পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিম মুনির শুক্রবার (২২ মে) তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৈঠক করেছেন।  বৈঠকে ইরান যুদ্ধ বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

বৈঠকে অঞ্চলজুড়ে উত্তেজনা কমানো, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং পশ্চিম এশিয়ায় সংঘাত আরও ছড়িয়ে পড়া ঠেকানোর বিষয় গুরুত্ব পায়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আসিম মুনির ও আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধে বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন।