ডেইলি টপ আলাপ ডেস্ক ৩০ জুন ২০২৬ , ২:৫৭ পিএম প্রিন্ট সংস্করণঃ
দক্ষিণ কোরিয়া দেশের প্রযুক্তি খাতে ইতিহাসের অন্যতম বৃহৎ বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ উৎপাদন বাড়াতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রায় ৮০০ ট্রিলিয়ন ওন (প্রায় ৫১৮ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করা হবে।
সোমবার দেশটির সরকার এবং শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যৌথভাবে এ বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দেয়।
দক্ষিণ কোরিয়ার শিল্পমন্ত্রী কিম জুং-কোয়ান প্রেসিডেন্ট কার্যালয়ে সাংবাদিকদের বলেন, এই উদ্যোগ দেশের প্রযুক্তি খাতে বৈশ্বিক প্রতিযোগিতা আরও শক্তিশালী করবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চিপ উৎপাদনে নেতৃত্ব অর্জনে সহায়তা করবে।
তিনি জানান, প্রকল্পের আওতায় চারটি আধুনিক চিপ উৎপাদন কারখানা নির্মাণ করা হবে। পাশাপাশি চিপ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে অংশীদার প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে একটি শিল্প নেটওয়ার্ক গড়ে তোলা হবে।
সরকারের আশা, এই মেগা প্রকল্প দক্ষিণ কোরিয়াকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও এআই শিল্পে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যাবে।
সূত্র: ওয়াশিংটন পোস্ট।
ডিটিএ / নিউজ ডেস্ক











