আবহাওয়া

উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের ‘সেঞ্চুরি’ রেকর্ড, সর্বোচ্চ ১৩৮ মিমি কুড়িগ্রামের নাগেশ্বরীতে

  Daliy Top Alap News ২৯ জুন ২০২৬ , ১২:৫৩ পিএম প্রিন্ট সংস্করণঃ

দেশের উত্তরাঞ্চলে টানা বর্ষণের মধ্যে গত ২৪ ঘণ্টায় কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (BMD) এবং বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের (FFWC) তথ্য অনুযায়ী, সোমবার (২৯ জুন) সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পাটেশ্বরীতে।

এছাড়া নীলফামারীর সৈয়দপুরে ১১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা ১০০ মিলিমারের বেশি হওয়ায় ‘সেঞ্চুরি’ বৃষ্টিপাতের তালিকায় স্থান পেয়েছে।

রেকর্ড অনুযায়ী, উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে—

  • কুড়িগ্রামের নাগেশ্বরী (পাটেশ্বরী) – ১৩৮ মিমি
  • নীলফামারীর সৈয়দপুর – ১১৪ মিমি
  • রংপুরের বদরগঞ্জ – ৯৩ মিমি
  • নওগাঁর বদলগাছী – ৮৩ মিমি
  • কুড়িগ্রাম – ৮২ মিমি
  • কুড়িগ্রামের চিলমারী – ৮০ মিমি
  • নীলফামারীর ডালিয়া (ডিমলা) – ৮০ মিমি
  • সুনামগঞ্জের তাহিরপুর (লাউড়েরগড়) – ৭৯ মিমি
  • সিলেটের জৈন্তাপুর (লালাখাল) – ৭৭ মিমি
  • নওগাঁ – ৬৭ মিমি

এছাড়া রংপুর, পটুয়াখালী, হাতিয়া, কাউনিয়া, সীতাকুণ্ড, জাফলং, নোয়াখালী, রামগতি, দুর্গাপুর ও বরগুনাসহ দেশের বিভিন্ন এলাকায় ৪০ থেকে ৫৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, উত্তরাঞ্চলে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে নিচু এলাকা ও নদী তীরবর্তী অঞ্চলে জলাবদ্ধতা এবং স্থানভেদে নদ-নদীর পানি বাড়ার আশঙ্কা রয়েছে। তবে চট্টগ্রামের সন্দ্বীপ এলাকার বৃষ্টিপাতের তথ্য এ সময়ে পাওয়া যায়নি।

সূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (BMD) ও বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (FFWC)।

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক