আবহাওয়া

রাতভর বৃষ্টির পরও স্বস্তি নেই, আজও দেশের বেশিরভাগ জেলায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা

  ডেইলি টপ আলাপ ডেস্ক ১ জুলাই ২০২৬ , ৯:০১ এএম প্রিন্ট সংস্করণঃ

রাত থেকে দেশের বিভিন্ন এলাকায় শুরু হওয়া বৃষ্টি মঙ্গলবার (১ জুলাই) সকালেও অব্যাহত রয়েছে। আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, আজ খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগের অধিকাংশ জেলায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকাতেও থেমে থেমে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া পর্যবেক্ষকদের তথ্যমতে, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, মাগুরা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেটসহ চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কয়েকটি জেলায় আজ রাত ১২টার মধ্যে এক বা একাধিক দফায় বৃষ্টি হতে পারে।

তবে বৃষ্টিপাতের বিস্তৃতি ছোট পরিসরে হওয়ার কারণে একই জেলার এক এলাকায় বৃষ্টি হলেও অন্য এলাকায় বৃষ্টি নাও হতে পারে। ফলে স্থানভেদে আবহাওয়ার পরিস্থিতিতে ভিন্নতা দেখা দিতে পারে।

এ অবস্থায় প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং বাইরে বের হলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে যেসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেখানে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আবহাওয়া পর্যবেক্ষকরা।

 

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক