জাতীয়

ঐতিহ্যের ২৩১ বছরে পদার্পণ বিজিবির, দেশরক্ষায় অটল সীমান্তের অতন্দ্র প্রহরী

  ডেইলি টপ আলাপ ডেস্ক ২৯ জুন ২০২৬ , ১০:১০ পিএম প্রিন্ট সংস্করণঃ

বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আজ ২৩১ বছরের গৌরবময় ঐতিহ্য উদযাপন করছে।

১৭৯৫ সালের ২৯ জুন রামগড় লোকাল ব্যাটালিয়ন হিসেবে যাত্রা শুরু করা এ বাহিনী সময়ের পরিক্রমায় আজকের আধুনিক ও সুসংগঠিত বর্ডার গার্ড বাংলাদেশে রূপ নিয়েছে। দীর্ঘ এই পথচলায় সীমান্ত পাহারা, চোরাচালান ও সীমান্ত অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, দুর্যোগ মোকাবিলা এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বিজিবি।

২৩১ বছরের এই গৌরবময় ইতিহাসে বাহিনীর সদস্যরা দেশ ও জাতির স্বার্থে অসংখ্য ত্যাগ ও বীরত্বের নজির স্থাপন করেছেন। সতর্কতা, পেশাদারিত্ব ও আত্মত্যাগের মাধ্যমে দেশের সীমান্ত সুরক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে দায়িত্ব পালন করে চলেছেন তারা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বাহিনীর ঐতিহাসিক অঙ্গীকার ভবিষ্যতেও একই দৃঢ়তা ও নিষ্ঠার সঙ্গে অব্যাহত থাকবে।

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক