জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের

  ডেইলি টপ আলাপ ডেস্ক ২৯ জুন ২০২৬ , ১০:০৭ পিএম প্রিন্ট সংস্করণঃ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন।

সোমবার (২৯ জুন ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন)-এর বৈঠক শেষে জাতীয় সংসদ ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন করেন এবং পরস্পরের খোঁজখবর নেন।

এ সময় বিরোধীদলের অন্যান্য সংসদ সদস্যরাও প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন। সংসদের বাজেট অধিবেশন শেষে এ সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক সম্মান প্রদর্শনের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক