আটক

নালিতাবাড়ীতে ২৭৩ বোতল ভারতীয় মদসহ তিন মাদক কারবারি আটক

  ডেইলি টপ আলাপ ডেস্ক ২৩ জুন ২০২৬ , ৭:৪০ এএম প্রিন্ট সংস্করণঃ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের অভিযানে ২৭৩ বোতল ভারতীয় মদসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার নয়ানিকান্দা গরুহাটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক পরিবহনের তথ্য পেয়ে ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি সন্দেহজনক পিকআপকে থামার সংকেত দেওয়া হলে এতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের আটক করে এবং পিকআপটি তল্লাশি চালিয়ে ২৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, “আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলার পর তাদের আদালতে পাঠানো হবে।”

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক