ডেইলি টপ আলাপ ডেস্ক ২১ জুন ২০২৬ , ১:২১ পিএম প্রিন্ট সংস্করণঃ
ফরিদপুরে সমকামিতার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ফরিদপুর আঙ্গীনা মন্দিরের ঠাকুর কৃষ্ণ মণ্ডলকে জনতা আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।
তবে এ ঘটনায় অভিযোগের সত্যতা সম্পর্কে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে কোনো মামলা দায়ের করা হয়েছে কি না, সে সম্পর্কেও নিশ্চিত তথ্য জানা যায়নি।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তদন্ত শেষে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যের মাধ্যমে ঘটনার প্রকৃত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ডিটিএ / নিউজ ডেস্ক











