আন্তর্জাতিক

শ্রীলঙ্কা জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচিত আশ-শাইখ জামালদীন মোহাম্মদ আশরাফ (নালিমী)

  Daily Top Alap News ২৯ জুন ২০২৬ , ৪:০৯ পিএম প্রিন্ট সংস্করণঃ

শ্রীলঙ্কা জামায়াতে ইসলামীর (SLJI) নতুন আমির হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাটর্নি-অ্যাট-ল’ আশ-শাইখ জামালদীন মোহাম্মদ আশরাফ (নালিমী)

সংগঠনের দায়িত্বশীলদের সিদ্ধান্ত অনুযায়ী তিনি নতুন আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি দীর্ঘদিন ধরে ইসলামী দাওয়াহ, শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। আইন পেশার পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

নতুন আমির নির্বাচিত হওয়ায় শ্রীলঙ্কা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন।

সূত্র: শ্রীলঙ্কা জামায়াতে ইসলামী (SLJI)।

 

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক