অভিযোগ

কালিয়াকৈর-চন্দ্রা মহাসড়কের পাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদারের দাবি

  ডেইলি টপ আলাপ নিউজ ৩০ মে ২০২৬ , ৯:০১ এএম প্রিন্ট সংস্করণঃ

গাজীপুরের কালিয়াকৈর-চন্দ্রা মহাসড়ক এলাকার রাস্তার পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের বিভিন্ন স্থানে ঝোপঝাড় ও আগাছা বেড়ে যাওয়ায় অনেক এলাকায় দৃশ্যমানতা কমে গেছে। বিশেষ করে রাতের সময় এসব নির্জন ও অপরিচ্ছন্ন স্থানে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের আশঙ্কা বাড়ছে।

তাদের মতে, মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ হওয়ায় প্রতিদিন হাজার হাজার যানবাহন ও মানুষ এ পথে চলাচল করেন। কিন্তু রাস্তার পাশের অপরিচ্ছন্ন পরিবেশ ও পর্যাপ্ত নজরদারির অভাবে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত রাস্তার পাশের ঝোপঝাড় পরিষ্কার করা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা এবং রাতের বেলায় পুলিশি টহল বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তাদের বিশ্বাস, এসব পদক্ষেপ গ্রহণ করা হলে মহাসড়কটি আরও নিরাপদ ও যাত্রীবান্ধব হয়ে উঠবে।

আরও খবরঃঅভিযোগ

আদালতের আদেশ অমান্যের অভিযোগে অতিরিক্ত ডিআইজির বিরুদ্ধে মার্কেট দখলের অভিযোগ, মানববন্ধন

আবারও পানির নিচে চন্দ্রা দিঘীরপাড় বটতলা: বৃষ্টির সঙ্গে ডাইং কারখানার পানি ছাড়ার অভিযোগে দুর্ভোগ চরমে

টাঙ্গাইল মেডিকেলে অক্সিজেন না পেয়ে যুবকের মৃত্যুর অভিযোগ, হাসপাতালের অব্যবস্থাপনার বিরুদ্ধে স্বজনদের বিক্ষোভ

ইসলাম গ্রুপ লিঃ, মেডিকেল ছুটি না পাওয়ার অভিযোগের পর নারী শ্রমিকের মৃত্যু, কোনাবাড়ীতে উত্তেজনা

‘তুই মরলেও ছুটি নাই’— সুপারভাইজারের এমন কথার পরই রাতের ডিউটিতে মৃত্যু, গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

দ্রুত ধনী হওয়ার স্বপ্ন, শেষে ২,৩০০ কোটি টাকার কেলেঙ্কারি”ফাঁদে আড়াই লাখ মানুষ”