ডেইলি টপ আলাপ ডেস্ক ১ জুলাই ২০২৬ , ১০:৩০ পিএম প্রিন্ট সংস্করণঃ
স্বজনদের অভিযোগ, হাসপাতালে দীর্ঘদিন ধরেই অব্যবস্থাপনা চলছে। তাদের দাবি, ওয়ার্ড বয় ও আয়া বকশিশ ছাড়া কোনো কাজ করেন না এবং রোগীদের সেবায় চরম উদাসীনতা দেখা যায়।
এ ঘটনায় হাসপাতালে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। নিহত যুবকের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, মৃত্যুর আগে তার ছেলে বুক চাপড়াতে চাপড়াতে বলছিল, “মা, আমার দম বন্ধ হয়ে আসছে।” তিনি ও ছেলের ভাইকে উদ্দেশ করে যুবকটি বারবার তাকে বাঁচানোর আকুতি জানিয়েছিল বলে জানান।
ঘটনার পর স্বজনরা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার অব্যবস্থাপনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য এখনো পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে যুক্ত করা হবে।
ডিটিএ / নিউজ ডেস্ক











