ভেস্টিজ আন্তর্জাতিক

সারা দেশে জেলা কমিটি গঠন করছে বাংলাদেশ ন্যাচারাল মেডিসিন ডক্টরস সোসাইটি, ৩০ জুন ঢাকা কাউন্সিলকে ঘিরে চলছে নিবন্ধন

  ডেইলি টপ আলাপ ডেস্ক ২৬ জুন ২০২৬ , ১০:৪৬ এএম প্রিন্ট সংস্করণঃ

দেশের তৃণমূল পর্যায়ে ন্যাচারাল মেডিসিনভিত্তিক স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে এবং অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত ন্যাচারাল মেডিসিন সংশ্লিষ্ট ব্যক্তিদের সংগঠিত করতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ন্যাচারাল মেডিসিন ডক্টরস সোসাইটি। সংগঠনের আহ্বায়ক লায়ন ডাঃ কামরুল ইসলামের নেতৃত্বে দেশের প্রতিটি ইউনিয়ন, উপজেলা ও জেলায় সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং জেলা কমিটি গঠনের কাজ জোরেশোরে এগিয়ে চলছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ন্যাচারাল মেডিসিন সংশ্লিষ্ট অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের স্বাস্থ্যসেবার সঙ্গে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে তাদের “ডাঃ” নাম-প্যাড ব্যবহার করে সেবামূলক কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি এবং একটি সুসংগঠিত নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে আগামী ৩০ জুন ঢাকায় অনুষ্ঠিতব্য কাউন্সিলকে কেন্দ্র করে সদস্য নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। কাউন্সিলে অংশগ্রহণে আগ্রহী সদস্যদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

  • জাতীয় পরিচয়পত্র (NID) বা আইডি কার্ডের কপি
  • শিক্ষাগত ও পেশাগত সনদের কপি
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি
  • ভিজিটিং কার্ড (যদি থাকে)

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করার জন্য সকল আগ্রহী সদস্যকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

আহ্বায়কের নির্দেশক্রমে এ তথ্য জানিয়েছেন ডাঃ হাছান আহমেদ মেহেদী, কনসালটেন্ট, অর্গানিক লাইফ কেয়ার, ঢাকা। নিবন্ধন ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগের মোবাইল নম্বর ০১৮৮৬-৪১৬৭৭৭

বাংলাদেশ ন্যাচারাল মেডিসিন ডক্টরস সোসাইটির এই

উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে ন্যাচারাল মেডিসিনভিত্তিক স্বাস্থ্যসেবার কার্যক্রম আরও বিস্তৃত ও সুসংগঠিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

 

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক

আরও খবরঃ