Daly Top Alap News ২৭ জুন ২০২৬ , ৩:০৫ পিএম প্রিন্ট সংস্করণঃ
জরিপ অনুযায়ী, ২০২৫ সালে জাতীয় পর্যায়ে বিভিন্ন সেবাখাতে প্রাক্কলিত ঘুষের পরিমাণ ১২ হাজার ৬৩৩ কোটি টাকারও বেশি। সেবা নিতে গিয়ে বিপুল সংখ্যক মানুষকে ঘুষ দিতে হয়েছে বা ঘুষের চাপের মুখে পড়তে হয়েছে বলে জরিপে উঠে এসেছে।
টিআইবির তথ্যমতে, পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ নাগরিক সেবায় এখনও দালালচক্রের প্রভাব, অনিয়ম এবং ঘুষের সংস্কৃতি বিদ্যমান। ফলে সাধারণ মানুষকে কাঙ্ক্ষিত সেবা পেতে অতিরিক্ত ভোগান্তি ও আর্থিক ক্ষতির শিকার হতে হচ্ছে।
জরিপে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন সরকারি দপ্তরে ডিজিটাল সেবা চালু হলেও অনেক ক্ষেত্রে দুর্নীতি ও ঘুষের প্রবণতা প্রত্যাশিত হারে কমেনি। বরং কিছু খাতে পুরোনো অনিয়ম নতুন পদ্ধতিতে অব্যাহত রয়েছে।
টিআইবি মনে করছে, সেবাখাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর নজরদারি নিশ্চিত করা না গেলে দুর্নীতি নিয়ন্ত্রণ করা কঠিন হবে। একই সঙ্গে সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
ডিটিএ / নিউজ ডেস্ক