Daly Top Alap News ২১ জুন ২০২৬ , ৯:১০ এএম প্রিন্ট সংস্করণঃ
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে অস্থায়ীভাবে বজ্র বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা।
আজ রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টার ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।এ ছাড়া আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে।
আগামীকালের সূর্যোদয় হয় ভোর ৫টা ১২মিনিটে।