স্টাফ রিপোর্টার : গাজীপুর ২৪ মে ২০২৬ , ১১:২৪ এএম প্রিন্ট সংস্করণঃ
সড়ক দুর্ঘটনা হ্রাস এবং নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে চন্দ্রা-খাড়াজোড়া,কালিয়াকৈর গাজীপুর এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন মেনে চলা, চালকদের দায়িত্বশীল আচরণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ রবিউল আলম, মাননীয় মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাবিবুর রশিদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, রেল মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ; জনাব শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি; জনাব মজিবুর রহমান এমপি (গাজীপুর-১); এবং ড. মোহাম্মদ জিয়াউল হক, সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; চালক, যাত্রী, পথচারীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সচেতনতা প্রয়োজন। তারা ট্রাফিক আইন মেনে চলা, অতিরিক্ত গতি পরিহার করা এবং নিরাপদ সড়ক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান।
সভায় অংশগ্রহণকারীরা সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশেষ প্রতিবেদন: ডেইলি টপ আলাপ নিউজ











