জাতীয়

জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান

  ডেইলি টপ আলাপ নিউজ ১ জুন ২০২৬ , ৬:৫৬ পিএম প্রিন্ট সংস্করণঃ

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান চালাচ্ছে ‍র‍্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ সোমবার বিকেল পাঁচটার দিকে জেনেভা ক্যাম্পের বিভিন্ন সেক্টর দিয়ে এই যৌথ অভিযান শুরু হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেনেভা ক্যাম্পে র‍্যাব পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে একটি অভিযান শুরু হয়েছে। অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডগ স্কোয়াডও রয়েছে।

এ ছাড়া অভিযানে উপস্থিত রয়েছেন র‍্যাব-পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।