ডেইলি টপ আলাপ ডেস্ক ১৮ জুন ২০২৬ , ৩:৩২ পিএম প্রিন্ট সংস্করণঃ
মাধ্যমিক ও সমমান শ্রেণির (৬ষ্ঠ-১০ম শ্রেণি পর্যন্ত) শিক্ষার্থীদের উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। শিক্ষার্থীরা ২৫ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন উপবৃত্তির জন্য। ২০২৬ সালের ভর্তিকৃত ও অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবীরা এ সুযোগ পাবেন। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে এক কথা জানানো হয়।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট জানিয়েছে, মাধ্যমিক ও সমমান শ্রেণিতে (৬ষ্ঠ-১০ম শ্রেণি পর্যন্ত) ২০২৬ সালে ভর্তিকৃত শিক্ষার্থীদের চলমান অনলাইন আবেদনের সময় ১৪ জুনের পরিবর্তে ২৫ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হলো। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা, ২০২৬ অনুযায়ী কয়েকটি শর্ত প্রতিপালন করতে হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৬ সালের মাধ্যমিক ও সমমান পর্যায়ে ৬ষ্ঠ-১০ম শ্রেণিতে ভর্তিকৃত ও অধ্যনরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীরা লিংকে প্রবেশ করে উল্লিখিত সময়ের মধ্যে আবেদন করতে পারবে।
আবেদনের কয়েকটি শর্ত হলো—
বিজ্ঞপ্তিতে জানা যায়, কার্যক্রমটি অনলাইনভিত্তিক হওয়ায় আবেদনের হার্ড কপি পাঠানোর প্রয়োজন নেই। ভর্তি সহায়তা–
সংক্রান্ত হেল্পলাইন: ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬ (অফিস চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত)।
ডিটিএ/ নিউজ ডেস্ক











