খেলা-ধুলা

টেপ বল বিসিএলের উদ্বোধন ২৬ জুন, আমন্ত্রণ জেলা প্রতিনিধিদের

  স্পোর্টস ডেস্ক: ডিটিএ নিউজ ২৫ জুন ২০২৬ , ১০:৪৬ এএম প্রিন্ট সংস্করণঃ

টেপ বল ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা, ২৬ জুন শুরু হচ্ছে বিসিএলের প্রথম আসর🎯

বাংলাদেশের টেপ বল ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। আগামী ২৬ জুন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে টেপ বল বিসিএল (BCL)-এর প্রথম আসর। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান।

বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড (BTCB) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টেপ বল বিসিএলের উদ্বোধনী অনুষ্ঠানে বোর্ডের সম্মানিত নীতিনির্ধারক, কর্মকর্তা এবং দেশের বিভিন্ন জেলার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের জনপ্রিয় এই ক্রিকেট সংস্করণকে আরও সুসংগঠিত ও কার্যকর প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার লক্ষ্যে টেপ বল বিসিএলের যাত্রা শুরু হচ্ছে। উদ্বোধনী আয়োজনকে ঘিরে ইতোমধ্যে টেপ বল ক্রিকেট সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ডের সভাপতি সারোয়ার হোসেন আকুল উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত অংশগ্রহণে টেপ বল বিসিএলের প্রথম আসরের উদ্বোধনী অনুষ্ঠান সফল ও সার্থক হবে।

দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক জনপ্রিয় টেপ বল ক্রিকেটকে একটি সংগঠিত কাঠামোর আওতায় আনতে বিসিএলের এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টেপ বল ক্রিকেটপ্রেমীদের নজর এখন ২৬ জুনের উদ্বোধনী আয়োজনের দিকে।

সারোয়ার হোসেন আকুল
সভাপতি
বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড (BTCB)