ডিটিএ / নিউজ ডেস্ক ৬ অগাস্ট ২০২৬ , ১২:১৬ পিএম প্রিন্ট সংস্করণঃ
আগামী সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল
আগামী সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। পাশাপাশি সব শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট এবং শিক্ষা বোর্ডের নির্ধারিত কেন্দ্রীয় ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক কর্মকর্তা জানিয়েছেন, মোবাইল অপারেটরগুলোর মাধ্যমে ফল জানার যে এসএমএস পদ্ধতি প্রচার করা হয়েছে, সেটিই সঠিক। এছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইটেও ফল দেখা যাবে।
এসএমএসে ফল জানার নিয়ম
SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।SSC <স্পেস> MAD <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।SSC <স্পেস> TEC <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।প্রতিটি এসএমএসের জন্য মোবাইল অপারেটরের নির্ধারিত চার্জ প্রযোজ্য হবে।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং নির্ধারিত সূচি অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে।
বোর্ডভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা:
ডিটিএ / নিউজ ডেস্ক











