আটক

বগুড়ায় একাধিক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

  ডেইলি টপ আলাপ ডেস্ক ২৯ জুলাই ২০২৬ , ৬:৩২ পিএম প্রিন্ট সংস্করণঃ

একাধিক রাজনৈতিক মামলায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক মণ্ডলকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে মোকামতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফারুক মণ্ডল শিবগঞ্জ উপজেলার মোকামতলার লক্ষীপুর এলাকার আবু বক্কর সিদ্দিক মন্ডলের ছেলে।

জানা যায়, বুধবার দুপুরে মোকামতলা বাজারে অভিযান চালিয়ে ফারুক মণ্ডলকে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে পুলিশ। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ও জুলাই গণঅভ্যুত্থানের মামলাসহ একাধিক রাজনৈতিক মামলা রয়েছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান জানান, গ্রেপ্তার ফারুক মন্ডলের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

 

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক