সারাদেশ

পেকুয়ায় বন্যাদুর্গতদের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

  ডেইলি টপ আলাপ ১৮ জুলাই ২০২৬ , ২:২৬ পিএম প্রিন্ট সংস্করণঃ

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী, বারবাকিয়া, টইটং, রাজাখালী, মগনামা ও উজানটিয়া ইউনিয়নের বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (১৮ জুলাই ২০২৬) তিনি বন্যাদুর্গত এলাকার বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয়দের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরে তিনি বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করে দ্রুত সংস্কার ও টেকসই ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন, যাতে ভবিষ্যতে জলোচ্ছ্বাস ও বন্যার ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে উল্লেখ করে তিনি পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক