ডেইলি টপ আলাপ ডেস্ক ২২ জুন ২০২৬ , ৬:২২ পিএম প্রিন্ট সংস্করণঃ
গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং পারিবারিক আয়ের নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কিশোরীদের হাঁস-মুরগির পালন প্রশিক্ষণ, মুরগির বাচ্চা ও নগদ অর্থ বিতরণ করেছে ব্র্যাক।
সোমবার ব্র্যাক মাইক্রোফাইন্যান্স ও সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে এই প্রশিক্ষণ, অর্থ ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিকুর রহমান, ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. নজরুল ইসলাম, ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স সম্পপ্রসারণ কর্মকর্তা (কৃষি ও বীমা) এ.এস.এম মাহবুবুল আলম প্রমুখ।
এ সময় তারা বলেন, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এই উদ্যোগ নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং পরিবারে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
পরে মাদারগঞ্জ উপজেলার ৩২ জন কিশোরীকে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শেষে প্রত্যেককে বিনামূল্যে ২০টি করে মোট ৬৪০টি ফাওমি জাতের মুরগির বাচ্চা এবং জনপ্রতি ২ হাজা ৭৫৬ টাকা করে মোট ৮৮ হাজার নগদ অর্থ উপকরণ বাবদ বিতরণ করা হয়।
ডিটিএ / নিউজ ডেস্ক











