জাতীয়

সফিপুর আনসার একাডেমিতে ঈদুল আযহার দুই জামাত

  ডেইলি টপ আলাপ নিউজ ২৮ মে ২০২৬ , ১২:৫৬ এএম প্রিন্ট সংস্করণঃ

প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত ৮টায়

গাজীপুরের মাঠে পবিত্র ঈদুল আযহার নামাজের জামাত দুই ধাপে অনুষ্ঠিত হবে।

কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭:০০ ঘটিকায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮:০০ ঘটিকায়। ঈদকে ঘিরে ইতোমধ্যে ঈদগাহ মাঠে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

page-top-ad

প্রতি বছরের মতো এবারও বিপুল সংখ্যক মুসল্লির সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। এজন্য মুসল্লিদের নির্ধারিত সময়ের আগেই ঈদগাহ ময়দানে উপস্থিত হয়ে শৃঙ্খলার সঙ্গে নামাজ আদায়ের আহ্বান জানানো হয়েছে।

পবিত্র ঈদুল আযহার আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে মুখর হয়ে উঠবে সফিপুর আনসার একাডেমি প্রাঙ্গণ।