ডেইলি টপ আলাপ ১৪ জুলাই ২০২৬ , ২:৫৯ পিএম প্রিন্ট সংস্করণঃ
সোমবার (১৩ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সংরক্ষিত নারী সংসদ সদস্য শওকত আরা আক্তারের কার্যপ্রণালীবিধির ৭১ ধারায় দেওয়া নোটিশের ওপর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ঢাকায় একটি সমন্বিত মাল্টি-মোডাল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ব্যাটারিচালিত রিকশার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে কাজ চলছে। শিগগিরই এ বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা বা নির্দেশনা দেওয়া হবে, যার আলোকে সরকার ও স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণের বিষয়টি মূলত সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগের আওতাধীন। তাই এ ক্ষেত্রে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সরাসরি হস্তক্ষেপের সুযোগ সীমিত।
এর আগে সংসদ সদস্য শওকত আরা আক্তার কার্বন নিঃসরণ কমাতে দেশের গণপরিবহনকে ধাপে ধাপে বৈদ্যুতিক বা পরিবেশবান্ধব জ্বালানিচালিত ব্যবস্থায় রূপান্তরের প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, পরিবহন খাত দেশের মোট কার্বন নিঃসরণের বড় একটি উৎস। জীবাশ্ম জ্বালানির পরিবর্তে বিদ্যুৎ, সিএনজি, এলএনজি, বায়োডিজেল, বায়োগ্যাস, সবুজ হাইড্রোজেন ও ইথানলভিত্তিক জ্বালানির ব্যবহার বাড়াতে হবে।
সম্পূরক প্রশ্নে তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশা পরিবেশবান্ধব ও স্বল্প ব্যয় হওয়ায় সাধারণ মানুষের কাছে জনপ্রিয়। তবে অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যাওয়ায় যানজট, দুর্ঘটনা ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে। তাই এসব যান বন্ধ না করে মানোন্নয়ন, নিবন্ধন, প্রশিক্ষণ এবং একটি নির্দিষ্ট কর্তৃপক্ষের অধীনে এনে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
ডিটিএ / নিউজ ডেস্ক





