জীবনযাত্রা

ঢাকায় আসছে বড় পরিবর্তন: ফিটনেসবিহীন যানবাহন অপসারণ, চালু হবে ১,৪০০ আধুনিক ইলেকট্রিক বাস

  ডেইলি টপ আলাপ ২০ জুলাই ২০২৬ , ১২:২৪ পিএম প্রিন্ট সংস্করণঃ

রাজধানী ঢাকাকে আরও পরিচ্ছন্ন, আধুনিক ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সরকার একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে প্রধান উপদেষ্টা তারেক রহমান রাজধানী থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশদূষণকারী যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বিশ্বব্যাংকের সহায়তায় ঢাকার গণপরিবহন ব্যবস্থায় ১,৪০০টি আধুনিক ইলেকট্রিক (ইভি) বাস যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর বায়ুদূষণ, শব্দদূষণ ও যানজট কমাতে ফিটনেসবিহীন বাস, ট্রাকসহ কালো ধোঁয়া নির্গমনকারী সব ধরনের যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর মাধ্যমে নগরবাসীর জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বব্যাংকের সহায়তায় পর্যায়ক্রমে ১,৪০০টি পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস চালু করা হবে। এতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার, কার্বন নিঃসরণ এবং বায়ুদূষণ উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।

ইলেকট্রিক বাস পরিচালনার জন্য আধুনিক চার্জিং স্টেশন ও বাস ডিপো নির্মাণ করা হবে। এছাড়া নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রাথমিকভাবে একটি বিশেষ বাস বহর চালুর পরিকল্পনাও রয়েছে।

অন্যদিকে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে অতিরিক্ত হর্ন ব্যবহার নিয়ন্ত্রণ এবং ঢাকার ৫০টিরও বেশি গুরুত্বপূর্ণ মোড়ে স্বয়ংক্রিয় স্মার্ট ট্রাফিক সিগন্যাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় নতুন যুগের সূচনা হবে। একই সঙ্গে ঢাকাকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব স্মার্ট নগরীতে রূপান্তরের পথ আরও সুগম হবে।

 

 

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক