আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদযাপন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদারের প্রত্যাশা

  ডেইলি টপ আলাপ ৫ জুলাই ২০২৬ , ৪:১১ পিএম প্রিন্ট সংস্করণঃ

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম বাংলাদেশ)-এর আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উদযাপন করেছেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক অংশীদারিত্ব পারস্পরিক আস্থা, বিনিয়োগ, বাণিজ্য এবং সহযোগিতার একটি শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। তিনি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগ ও বাণিজ্যিক সুযোগ সৃষ্টির আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, বেসরকারি খাতের বিকাশ এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে অ্যামচেম বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানে ব্যবসায়ী, কূটনীতিক, অ্যামচেম বাংলাদেশের সদস্যসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বহুমাত্রিক অর্থনৈতিক সহযোগিতা ভবিষ্যতে আরও গভীর ও ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেন।

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক