সংবাদ সম্মেলন

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় রেলপথ মন্ত্রণালয়ের সভা

  ডেইলি টপ আলাপ ডেস্ক ৩০ জুন ২০২৬ , ১২:২৫ পিএম প্রিন্ট সংস্করণঃ

রেলপথ মন্ত্রণালয়ের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) রেলপথ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম

সভায় বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়-সংশ্লিষ্ট নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী প্রণীত কর্মপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন কার্যক্রমের বর্তমান অগ্রগতি এবং নির্ধারিত সময়সীমার মধ্যে কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় সচিব মো. ফাহিমুল ইসলাম সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে কর্মপরিকল্পনার সফল বাস্তবায়নে সব বিভাগের মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

 

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক