সংবাদ সম্মেলন

উপজেলা উন্নয়ন মাসিক সভায় উপস্থিত এমপি মজিবুর রহমান, দুস্থদের মাঝে ৫০টি গরু বিতরণ

  ডেইলি টপ আলাপ ডেস্ক ৩ অগাস্ট ২০২৬ , ১:০২ এএম প্রিন্ট সংস্করণঃ

আজ গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান উপজেলা উন্নয়ন মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

সভা শেষে উপজেলার ৯টি ইউনিয়নের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মোট ৫০টি গরু বিতরণ করা হয়। স্বাবলম্বী করার লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হয়েছে বলে জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান বলেন, সরকারের লক্ষ্য হলো সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। তিনি উপকারভোগীদের এই সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।

 

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক