জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন, সফরসঙ্গী ডা. জুবাইদা রহমান

  ডেইলি টপ আলাপ ডেস্ক ২৪ জুন ২০২৬ , ৪:৪৯ পিএম প্রিন্ট সংস্করণঃ

সরকারি সফরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনের রাজধানী -এ পৌঁছেছেন। এ সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ।

বুধবার (২৪ জুন ২০২৬) চীনের স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে হাই-স্পিড (বুলেট) ট্রেনে বেইজিংয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে তিনি চীনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এবং উচ্চপর্যায়ের বৈঠক ও আন্তর্জাতিক অনুষ্ঠানে যোগ দেন।

প্রধানমন্ত্রীর এ সফরকে বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সফরকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেইজিং অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন এবং চীনের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান কৌশলগত অংশীদারিত্ব আরও সম্প্রসারণে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক