ডেইলি টপ আলাপ নিউজ ১৯ জুন ২০২৬ , ৮:২৪ এএম প্রিন্ট সংস্করণঃ
ঢাকা রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারে আবারও কালেমার পতাকা দেখা যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি ফ্লাইওভার থেকে কিছু কালেমার পতাকা সরিয়ে ফেলার ঘটনা নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা যায়।

এদিকে, নতুন করে ফ্লাইওভারে কালেমার পতাকা টানানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিষয়টি নিয়ে নিজেদের মতামত প্রকাশ করছেন। কেউ এটিকে ধর্মীয় অনুভূতির বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ সরকারি স্থাপনায় পতাকা ব্যবহারের বিষয়ে নিয়ম-কানুন অনুসরণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করছেন।
একটি ভাইরাল পোস্টে লেখা হয়েছে, “আলহামদুলিল্লাহ, যে যাত্রাবাড়ী ফ্লাইওভার থেকে নামানো হয়েছিল কালেমার পতাকা, সে যাত্রাবাড়ী ফ্লাইওভারে আবারও কালেমার পতাকার শোভা পাচ্ছে। বলেছিলাম, তোমরা ২০টা নামিয়েছো, এবার আমরা ১০০ উড়াবো।”
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে জনমনে আলোচনা অব্যাহত রয়েছে।
ডিটিএ / নিউজ ডেস্ক











