ডেইলি টপ আলাপ নিউজ ১৯ জুন ২০২৬ , ২:৪০ পিএম প্রিন্ট সংস্করণঃ
পরিদর্শনের সময় সচিব ট্রেনের সার্বিক পরিচালনা ব্যবস্থা, যাত্রীসেবার মান, নিরাপত্তা ব্যবস্থা ও স্টেশন এলাকার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং যাত্রীসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সফরকালে মো. ফাহিমুল ইসলাম রেলযাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সময়োপযোগী সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি রেলওয়ের সেবার মান বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
রেলপথ মন্ত্রণালয়ের এ পরিদর্শন কার্যক্রম দেশের রেলসেবাকে আরও আধুনিক, কার্যকর ও যাত্রীবান্ধব করে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
ডিটিএ / নিউজ ডেস্ক











