ডেইলি টপ আলাপ ডেস্ক ১৭ জুন ২০২৬ , ৯:২৪ এএম প্রিন্ট সংস্করণঃ
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় সতর্কবার্তা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আজ ১৭ জুন সকাল থেকে দুপুর পর্যন্ত দেশের অন্তত ১৫ জেলার কিছু কিছু স্থানে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিরাজগঞ্জ জেলার কিছু এলাকায় সকাল ১১টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, সিলেট, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবান ও ভোলা জেলার কিছু স্থানে দুপুর ১২টার মধ্যে বজ্রপাত, বজ্রবৃষ্টি ও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
বিশেষজ্ঞরা জানান, বজ্রপাতের সময় খোলা মাঠ, নদী বা জলাশয়ের আশপাশে অবস্থান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ সময় গাছের নিচে আশ্রয় নেওয়া থেকেও বিরত থাকতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কতামূলক পরামর্শ:
জনসাধারণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। স্থানীয় প্রশাসন ও আবহাওয়া সংক্রান্ত সর্বশেষ নির্দেশনা অনুসরণ করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।
ডিটিএ / ডেস্ক











