আইন-বিচার

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

  ডেইলি টপ আলাপ নিউজ ১০ জুন ২০২৬ , ৭:২৯ পিএম প্রিন্ট সংস্করণঃ

নারী ও শিশু নির্যাতন মামলার শুনানির জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বুধবার (১০ জুন) বেঞ্চ গঠনের বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার গঠিত এ হাইকোর্ট বেঞ্চ বিচার কাজ পরিচালনা করবেন।

এর আগে রোববার (৭ জুন) অ্যাটর্নি জেনারেল মো রুহুল কুদ্দুস কাজল জানান, এ বিষয়ে আজ (রোববার) প্রধান বিচারপতিকে অনুরোধ জানিয়েছিলাম।