ডেইলি টপ আলাপ ১৬ জুলাই ২০২৬ , ৮:৩৪ এএম প্রিন্ট সংস্করণঃ
দেশের বন্যাকবলিত মানুষের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে স্টেডফাস্ট কুরিয়ার। প্রতিষ্ঠানটি স্বেচ্ছাসেবী সংগঠন আস-সুন্নাহ ফাউন্ডেশন-এর ত্রাণ কার্যক্রমে লজিস্টিক সাপোর্ট প্রদান করছে।
স্টেডফাস্ট কুরিয়ার জানিয়েছে, তাদের পরিবহন ব্যবস্থার মাধ্যমে ইতোমধ্যেই বন্যাদুর্গত ৭টি উপজেলায় জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। দুর্গত মানুষের কাছে দ্রুত খাদ্য, বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে তাদের যানবাহন নিরলসভাবে কাজ করছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, দেশের যেকোনো দুর্যোগময় পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে তারা ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ অব্যাহত রাখবে।
স্টেডফাস্ট কুরিয়ার আরও জানায়, মানুষের প্রয়োজনে এবং জাতীয় সংকটের সময় বিভিন্ন মানবিক সংস্থার সঙ্গে সমন্বয় করে দ্রুত ত্রাণ পরিবহনে সহযোগিতা করতে তারা সবসময় প্রস্তুত থাকবে।
বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় অসংখ্য পরিবার পানিবন্দি হয়ে মানবিক সংকটে রয়েছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি স্টেডফাস্ট কুরিয়ারের এই উদ্যোগকে মানবিক সহায়তার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ডিটিএ / নিউজ ডেস্ক











