ডেইলি টপ আলাপ ১২ জুলাই ২০২৬ , ১২:১২ পিএম প্রিন্ট সংস্করণঃ
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি, সুশৃঙ্খল জনসংখ্যা ব্যবস্থাপনা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই। তিনি পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে জনসংখ্যাকে দেশের অগ্রগতির প্রধান শক্তিতে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ, দক্ষ ও উৎপাদনশীল জনগোষ্ঠী গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য তুলে ধরে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার লক্ষ্যে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
ডিটিএ / নিউজ ডেস্ক











