ডেইলি টপ আলাপ ৭ জুলাই ২০২৬ , ১২:৫৬ পিএম প্রিন্ট সংস্করণঃ
স্বরাষ্ট্রমন্ত্রী -এর সঙ্গে -এর দ্বিপাক্ষিক বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) যুক্তরাষ্ট্রের -এ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষা কার্যক্রমে অবদান, র্যাপিড ডেপ্লয়মেন্ট লেভেল (RDL) যাচাইকরণ, নতুন শান্তিমিশনে বাংলাদেশি ফর্মড পুলিশ ইউনিট (FPU) মোতায়েন, নীতি-নির্ধারণী পদে বাংলাদেশিদের নিয়োগ এবং ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার (IPO) ডেপ্লয়মেন্টসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন ধরে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বিশ্বস্ত ও পরীক্ষিত অংশীদার হিসেবে দায়িত্ব পালন করে আসছে। তিনি জানান, ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য দুটি ফর্মড পুলিশ ইউনিটের RDL যাচাইকরণের প্রস্তাব জাতিসংঘ পুলিশ বিভাগে জমা দেওয়া হয়েছে এবং এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে তিনি সহযোগিতা কামনা করেন।
বৈঠকে -এ মিশন থেকে বাংলাদেশি নারী FPU প্রত্যাহারের বিষয়টিও তুলে ধরা হয়। মন্ত্রী এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং , অথবা -এ নতুন বাংলাদেশি FPU মোতায়েনের অনুরোধ জানান।
এছাড়া জাতিসংঘ সদর দপ্তর ও বিভিন্ন শান্তিমিশনের নীতি-নির্ধারণী পর্যায়ে যোগ্য বাংলাদেশি পুলিশ কর্মকর্তাদের আরও বেশি নিয়োগের আহ্বান জানান তিনি। একই সঙ্গে SAAT পরীক্ষায় উত্তীর্ণ অপেক্ষমাণ কর্মকর্তাদের দ্রুত বিভিন্ন মিশনে পদায়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
জঁ-পিয়েরে লাক্রোয়া বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ পুলিশের বীরত্ব, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি কঙ্গো মিশনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং বাংলাদেশের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে জাতিসংঘের পক্ষ থেকে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ডিটিএ /নিউজ ডেস্ক











