ডেইলি টপ আলাপ ১৫ জুলাই ২০২৬ , ১০:২০ এএম প্রিন্ট সংস্করণঃ
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ জুন মাত্র এক মিনিটের ব্যবধানে রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। বহু ভবন মুহূর্তেই ধসে পড়ে এবং হাজারো মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।
জাতীয় পরিষদের প্রধান জর্জ রদ্রিগেজ টেলিগ্রামে প্রকাশিত সর্বশেষ তথ্যে জানান, এ পর্যন্ত ৪ হাজার ৭৩৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৪০ জনে। আহতদের অধিকাংশই চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলেও তিনি জানান।
এদিকে জাতিসংঘের প্রাথমিক ধারণা অনুযায়ী, ভূমিকম্পের পর এখনো প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে উদ্ধারকারী দল দিনরাত অভিযান চালিয়ে যাচ্ছে। তবে বিধ্বস্ত এলাকাগুলোর অনেক স্থানে যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। দুর্যোগে অসংখ্য পরিবার গৃহহীন হয়ে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ ও চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে।
সূত্র: এনডিটিভি











