আন্তর্জাতিক

ইরান পিছু হটবে না, আত্মসমর্পণও করবে না-গালিবাফ

  ডেইলি টপ আলাপ ৮ জুলাই ২০২৬ , ৬:৪৭ পিএম প্রিন্ট সংস্করণঃ

যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলো উল্লেখ করে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে বলেছেন, “দাদাগিরি এবং ব্ল্যাকমেইলের দিন শেষ, আপনারা কোথাও পৌঁছাতে পারবেন না।”

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার কয়েক ঘণ্টা পর ইরানের আলোচনা দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ একটি পোস্টে তিনি লিখেন।

“হরমুজ প্রণালিতে ইরানের ওপর বিধি-নিষেধ আরোপ”, “নতুন করে সামরিক হামলার ক্রমাগত হুমকি”, “ইরানের দক্ষিণাঞ্চলে আক্রমণ”, “তেল খাতের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ” এবং “লেবাননে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও হামলা” কে যুক্তরাষ্ট্রের সাথে হওয়া ১৪ দফার সমঝোতার লঙ্ঘন বলে অভিহিত করেছেন গালিবাফ।

 

 

 

ডিটিএ / নিউজ ডেস্ক