ডেইলি টপ আলাপ ডেস্ক ৪ জুলাই ২০২৬ , ৪:০০ পিএম প্রিন্ট সংস্করণঃ
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈরের মা, মাটি ও মানুষের নেতা এবং কালিয়াকৈর পৌরসভার মেয়র পদপ্রার্থী জননেতা মোঃ সাইজুদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একটি মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও উন্নত কালিয়াকৈর গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সমাজের প্রতিটি মানুষ সচেতন হলে এবং যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে মাদকের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। এ লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ-যুবক এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। বক্তারা মাদক নির্মূলে সামাজিক আন্দোলন জোরদার করার পাশাপাশি একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য কালিয়াকৈর গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ডিটিএ / নিউজ ডেস্ক











