ডেইলি টপ আলাপ ৮ জুলাই ২০২৬ , ২:৩৪ পিএম প্রিন্ট সংস্করণঃ
সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও কানাডার স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক, সামরিক সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ বিনিময় এবং কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও কানাডার মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন। তারা পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সামরিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎটি বাংলাদেশ ও কানাডার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
ডিটিএ / নিউজ ডেস্ক











