ডেইলি টপ আলাপ ডেস্ক ৩ জুলাই ২০২৬ , ১২:৩৯ পিএম প্রিন্ট সংস্করণঃ
সফরকালে দুই দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও সামরিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে তিনি চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এছাড়া সফরের অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান এবং প্রতিরক্ষা শিল্প-স্থাপনা পরিদর্শন করেন। এসব পরিদর্শনের মাধ্যমে প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, গত ২৮ জুন ২০২৬ তারিখে সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন সেনাবাহিনী প্রধান। পাঁচ দিনের সফর শেষে শুক্রবার তিনি দেশে ফিরে আসেন।
ডিটিএ / নিউজ ডেস্ক











