স্বাস্থ্য

গাজীপুরের চন্দ্রায় ড্রেসম্যান অ্যাপারেলস লিঃ পানি পানের পর অসুস্থ প্রায় ২শতাধিক শ্রমিক

  ডেইলি টপ আলাপ ডেস্ক ১৮ জুন ২০২৬ , ২:৫৪ পিএম প্রিন্ট সংস্করণঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান অ্যাপারেলস লিমিটেডে হঠাৎ করে প্রায় ২ শতাধিক   শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যেখানে তাদের চিকিৎসা প্রদান করা হচ্ছে।

ভুক্তভোগী শ্রমিকদের দাবি, কারখানার পানি পান করার পর তাদের মধ্যে বমি, পেট ব্যথা, মাথা ঘোরা ও শারীরিক অস্বস্তির লক্ষণ দেখা দেয়। এক পর্যায়ে অসুস্থতার মাত্রা বেড়ে গেলে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ.এম. ফখরুল হোসাইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি অসুস্থ শ্রমিকদের খোঁজখবর নেন এবং চিকিৎসা কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি চিকিৎসাসেবা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এদিকে, সীমিত জনবল থাকা সত্ত্বেও কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা অসাধারণ দক্ষতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে রোগীদের সেবা প্রদান করেন। তাদের নিরলস প্রচেষ্টায় বিপুল সংখ্যক রোগীকে দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে।

অসুস্থতার প্রকৃত কারণ নির্ণয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ দেখা দিলেও প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ডেইলি টপ আলাপ নিউজের পক্ষ থেকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ.এম. ফখরুল হোসাইন-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে। সীমিত জনবল ও চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতির মধ্যেও তারা যেভাবে দ্রুত, মানবিক ও পেশাদারিত্বের সঙ্গে সেবা প্রদান করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। তাদের এই নিষ্ঠা, দায়িত্বশীলতা এবং জনসেবামূলক মনোভাব অসুস্থ শ্রমিকদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

 

 

ডিটিএ/ নিউজ ডেস্ক

আরও খবরঃস্বাস্থ্য

শিশুদের ৬ টুথপেস্টের ৪টিতেই মিলল ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক, এসডোর গবেষণায় উদ্বেগ

বাংলাদেশের ৩৪ টুথপেস্টের ২৬টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক, শিশুদের পণ্যে মিলল উদ্বেগজনক উপস্থিতি

১ আগস্ট থেকে ইপিআইতে যুক্ত হচ্ছে টাইফয়েডের টিকা, ১৫ মাস বয়সী শিশুরা পাবে বিনামূল্যে

শনিবারের মধ্যে সব ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না হলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ফেলোশিপপ্রাপ্ত শিশু বিশেষজ্ঞ ডা. সাবির আহমেদ ভূঁইয়ার বিশেষায়িত চিকিৎসাসেবা এখন সফিপুরে

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৪১ কমিউনিটি ক্লিনিকে লজিস্টিক সহায়তা প্রদান, স্বাস্থ্যসেবা উন্নয়নের আশাবাদ