Daly Top Alap News ২৭ জুন ২০২৬ , ৯:৪৬ পিএম প্রিন্ট সংস্করণঃ
আগামীকাল ২৮ জুন (রবিবার) সকাল ৯টা থেকে খাজা বদরুদদোজা মডার্ন হাসপাতাল, আজিজ ম্যানশন, সফিপুর, কালিয়াকৈর, গাজীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল অভিভাবককে আগামীকাল সকাল ৯টায় তাদের সন্তানকে নিয়ে খাজা বদরুদদোজা মডার্ন হাসপাতালে উপস্থিত হয়ে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছে।
স্লোগান:
“ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান।”
ডিটিএ / নিউজ ডেস্ক











