বাংলাদেশ

দেশে ভূমিকম্প ৫ দশমিক ৬ মাত্রা অনুভূত , উৎপত্তি যেখান থেকে

  ডেইলি টপ আলাপ নিউজ ৮ জুন ২০২৬ , ১:১৫ এএম প্রিন্ট সংস্করণঃ

রাজধানী ঢাকাসহ দেশে বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূতি হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রোববার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ ভূটানের পুনাখা শহর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে।

সংস্থাটি আরও জানায়, ভূপৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।
মাটির গভীরে হওয়া এই কম্পনের ফলে ভূটান ছাড়াও বাংলাদেশের পাশাপাশি ভারত, নেপাল ও চীনেও কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে অ্যানড্রয়েড আর্থকোয়েক অ্যালার্টস সিস্টেম।

মাঝরাতের এই আকস্মিক ঝাঁকুনিতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পের কারণে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

স্টাফ রিপোর্টার | ডেইলি টপ আলাপ নিউজ