ডেইলি টপ আলাপ ডেস্ক ৩ জুলাই ২০২৬ , ৮:০৬ পিএম প্রিন্ট সংস্করণঃ
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শ্রীফলতলি এলাকায় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈরের মা, মাটি ও মানুষের নেতা এবং কালিয়াকৈর পৌরসভার মেয়র পদপ্রার্থী জননেতা মোঃ সাইজুদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ সাইজুদ্দিন আহমেদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি তাদের রুহের মাগফিরাত কামনা করে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের কাছে দোয়া কামনা করেন।
তিনি আরও বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব কালিয়াকৈর পৌরসভা গড়ে তুলতে জনগণের ঐক্য, অংশগ্রহণ ও সহযোগিতার কোনো বিকল্প নেই। এলাকার উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার বিপুলসংখ্যক বাসিন্দা অংশগ্রহণ করেন।
ডিটিএ / নিউজ ডেস্ক











