ঈদে নিরাপদ ট্রেনযাত্রা নিশ্চিতে ও ছাদে ভ্রমণ ঠেকাতে রেল সচিবের নির্দেশনা
ডেইলি টপ আলাপ ২৩ মে ২০২৬ , ৯:৪৮ এএমপ্রিন্ট সংস্করণঃ
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেন চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ করতে দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুর পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।
শনিবার সকালে পরিদর্শন শেষে তিনি সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতির চিত্র তুলে ধরেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘আসন্ন ঈদুল আজহা’র ছুটিতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ট্রেন ভ্রমণ নিশ্চিত করতে আমরা ব্যাপক নিরাপত্তা ও ব্যবস্থাপনাগত পদক্ষেপ নিয়েছি। বিশেষ করে ট্রেনের ছাদে ও টিকিট ছাড়া যাত্রী ভ্রমণ রোধে বাড়তি জোর দেওয়া হয়েছে।’
ঈদের ভ্রমণ ব্যবস্থাপনা নিয়ে তিনি জানান, ট্রেনের ছাদে যাত্রী ওঠা বন্ধ করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রেলওয়ে পুলিশকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলগামী ট্রেনগুলোতে বিগত বছরগুলোতে এই প্রবণতা বেশি দেখা গেছে, তাই এবার সেখানে বাড়তি নজরদারি থাকবে।
তিনি আরও বলেন, ‘ছাদে ভ্রমণ রেল পরিচালন এবং যাত্রী; উভয়ের জীবনের জন্যই মারাত্মক ঝুঁকিপূর্ণ।’